Type Here to Get Search Results !

Siliguri News Update: রাজ্যের রেশন দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে সিপিএমের মিছিল


শিলিগুড়ি:-
পশ্চিমবঙ্গ জুড়ে নানান দুর্নীতির পাহাড়ের মধ্যে রেশন দুর্নীতি নতুন সংযোজন। ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবার রাজ্যজুড়ে রেশন দুর্নীতির প্রতিবাদে শিলিগুড়িতে একটি প্রতিবাদ মিছিল করলো সিপিআইএম দুই নম্বর এরিয়া কমিটি। সোমবার দুপুরে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। 

মিছিলটি শিলিগুড়ি শহরের মূল পথ পরিক্রমা করে চার্চ রোডে অবস্থিত খাদ্য ভবনের কার্যালয় সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএম নেতা কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম ২ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার বলেন রাজ্যজুড়ে বিভিন্ন বিষয়ে দুর্নীতিতে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এবার রেশন সামগ্রী বন্টন নিয়েও দুর্নীতিতে ছড়িয়েছে তারা। তাদের কঠোর শাস্তির দাবি তুলে ধরে সিপিআইএমের নেতা কর্মীরা। একই সাথে রেশন সামগ্রী কোথায় কিভাবে বন্টন করা হয়েছে তার সাথে পূর্ণাঙ্গ তদন্ত করা হয় তারও দাবি তুলে ধরা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side