মালদা;তনুজ জৈন;০৯নভেম্বর: রেশন দুর্নীতির প্রাক্তন খাদ্যমন্ত্রীর কঠোর শাস্তির দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে কুসকুতুল দাহ করে বিক্ষোভ বিজেপির। বৃহস্পতিবার মালদহের মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের শামিল হয় মানিকচক বিধানসভা বিজেপি।
প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কঠোর শাস্তি সহ যারা দুর্নীতিদের যুক্ত তাদের ও গ্রেপ্তারের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বিজেপি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থসারথি ঘোষ, সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল, মহিলা মোর্চার সাংগঠনিক জেলা সভানেত্রী সুতপা মুখার্জি ছাড়াও বিজেপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। একটি মিছিল মানিকচক ব্লক প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে চালাতে থাকে বিক্ষোভ। এরপর মানিকচক রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করে ঘন্টাখানেক চলতে থাকে বিক্ষোভ। পাশাপাশি রাজ্যজুড়ে নারীদের উপর অত্যাচার সহ বিভিন্ন ঘটনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র স্লোগান সরান বিজেপি নেতৃত্ব। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। কোটা পরিস্থিতিতে ঘণ্টাখানেক অবরোধ বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
