কেন্দ্র সরকারের বিরুদ্ধে পৃথক রাজ্যের দাবিতে যুদ্ধ পর্যন্ত করতে প্রস্তুত কে এল ও - জীবন সিংহ
![]() |
| ছবি - আপনার নিউজ |
জলপাইগুড়ি:- গতকাল ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী জয় যুক্ত হয়েছে। উত্তরবঙ্গে রাজনৈতিক প্রতিপত্তি কেন্দ্রের ক্ষমতাশীল দল বিজেপির পঞ্চায়েত ভোট থেকে কিছুটা কমে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এরই মধ্যে পৃথক রাজ্যের দাবিতে আবার সরব হয়েছে কেএলও প্রধান জীবন সিংহ। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি কেন্দ্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন "করতেই হবে পৃথক রাজ্য... প্রয়োজনে যুদ্ধ করতেও রাজি আমরা "।
কোচবিহার সহ বিস্তীর্ণ উত্তরবঙ্গে কামতাপুরীদের নির্দিষ্ট অধিকার রয়েছেন বলেও জীবন সিংহ বলেন। এছাড়া তিনি আর বলেন গ্রেটার কোচবিহার কামতাপুরীদের সাংবিধানিক অধিকার, কোচবিহারের মাটি তাদের মাতৃভূমি। পূর্বত্তন সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে নানান মন্তব্য করলেও, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রথমবার মুখ খুললেন কে এল ও প্রধান জীবন সিংহ।


