Type Here to Get Search Results !


 

ভারতীয় পোস্ট অফিসের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করানোর জন্য সেমিনার

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উপলব্ধি করানোর জন্য সেমিনার

ছবি:- আপনার নিউজ 

মালদা:
ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে পোস্ট অফিসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অবহিত করানোর জন্য একটি সেমিনারের আয়োজন করা হল। 

বুধবার সকালে মালদা শহরের রথবাড়ি সংলগ্ন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের কনফারেন্স হলে পোস্ট অফিসের "নিরিয়াত কেন্দ্র" নামক একটি সেমিনারের আয়োজন করা হয়। সেখানে মালদা পোস্ট অফিসের পদস্থ কর্তাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সম্পাদক উত্তম বসাক সহ বিশিষ্টজনেরা। এই সেমিনারের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী, রপ্তানিকারকদের বাণিজ্য ক্ষেত্রে আদান - প্রদানের বিশেষ গুরুত্ব সম্পর্কে বোঝানো হয় । সহজলভ্য ভাবে দেশের বাইরে বাণিজ্যক্ষেত্রে যে পোস্ট অফিসের গুরুত্ব রয়েছে সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীদের এদিন অবগত করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side