ইংলিশবাজার শহরচক্রের ৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে পালিত হল পঠন উৎসব
![]() |
| ছবি : গুগুল |
মালদা: রাজ্য শিক্ষা দপ্তর ও সর্বশিক্ষা মিশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়া এবং লেখায় আগ্রহ বাড়াতে পঠন উৎসবের এর সূচনা হয়েছিল । মালদা জেলায় এই পঠন উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল ১৫ ই আগস্ট। মালদহ জেলার ইংলিশ বাজার আরবান সার্কেলের উদ্যোগে এই সার্কেলের ৩৮ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকেবুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ইংরেজবাজার ব্লকের মালদা গার্লস জুনিয়ার বেসিক বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলন করে পঠন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার আরবান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রীতা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বুলি সরকার সহ বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকারা।
এলাকার ৩৮ প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত প্রায় ৩৫০ জন ছাত্র-ছাত্রীরা এদিনের এই পঠন উৎসবে অংশগ্রহণ করে। এখানে লেখা ও পড়া বিদ্যালয়গতভাবে দেওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের তৈরি শিক্ষামূলক হাতের কাজ প্রদর্শিত হয়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এর চেয়ারম্যান বাসন্তী বর্মন, জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক সত্যজিৎ মন্ডল সহ আরো অনেকে।
আরবান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রিতা চৌধুরী বলেন, জেলা সর্বশিক্ষা মিশনের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের পড়া এবং লেখায় আগ্রহ বাড়াতে এবং ছাত্র-ছাত্রীদের তৈরি শিক্ষামূলক হাতের কাজে উৎসাহ বাড়াতে এই পঠন উৎসবের আয়োজন করা হয়েছে মালদা গার্লস জুনিয়ার বেসিক বিদ্যালয়ে। পাশাপাশি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের উৎসাহ বন্ধনের জন্য পুরস্কৃত করার ব্যবস্থাও করা হয়েছে


