Type Here to Get Search Results !


 

বালুরঘাট কল্যাণীঘাট ও সদর ঘাটে বসতে চলেছে হাইড্রোলিক ট্রলি

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট,জয়জিৎ মহন্ত:-
বালুরঘাট কল্যাণীঘাট ও সদর ঘাটে বসতে চলেছে হাইড্রোলিক ট্রলি। আর কষ্ট করতে হবে না নিরঞ্জন প্রক্রিয়াতে, এদিন সকালে এই হাইড্রোলিক ট্রলি বসানোর কাজের সূচনা করল বালুরঘাট পৌরসভা। 

যেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারখ ও অনোজ সরকার সহ অন্যান্য দপ্তরে আধিকারিকরা। এই হাইড্রোলিক ট্রলির মাধ্যমে প্রতিমা নিরঞ্জন হলে বিপদমুক্ত ভাবে এবং খুব সহজেই করা যাবে প্রতিমা নিরঞ্জন বা বিসর্জন৷ বালুরঘাট পৌরসভার উদ্যোগে এই হাইড্রোলিক ট্রলি বসানো হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবারে পুজোর আগেই শেষ হবে কাজ। এবং পুজোর প্রতিমা বিসর্জ্জন করা হবে হাইড্রোলিক ট্রলিতে করে। এই কাজের জন্য ইতিমধ্যে বালুরঘাট পৌরসভা প্রায় ৩৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side