Type Here to Get Search Results !


 

পৌর এলাকায় পথবাতিতে LED Light লাগানোর কাজে দুর্নীতির অভিযোগ বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে



দক্ষিণ দিনাজপুর; বালুরঘাট:-
RTI এর প্রেক্ষিতে পৌরসভার দেওয়া জবাবে খুশি নয় বিরোধীরা। আর তাই নিয়েই উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রাজনীতি। উল্লেখ্য যে বালুরঘাট শহর সৌন্দর্যায়নের জন্য গত বছর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে বালুরঘাট পৌরসভা প্রায় দশ লক্ষ টাকার প্রকল্প গ্রহণ করে। বিরোধীদের অভিযোগ সেই ১০ লক্ষ  টাকার টেন্ডারের পরে আর নতুন  কোন টেন্ডার না ডেকেই পৌরসভার পক্ষ থেকে প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকার আলোকসজ্জার কাজ করা হয়েছে। যা সম্পূর্ণ বেআইনি বলে বিরোধীদের অভিযোগ। আর এই বিষয়ে পৌরসভার মতামত জানতে বিরোধীরা RTI করলে, পৌরসভা এই RTI এর কোন সঠিক জবাব দিতে পারেনি বলে দাবি করে বিরোধীরা। 

এই বিষয় বিরোধীরা অভিযোগ করেন পৌরসভা বিষয়টি সম্পূর্ন ভাবে এড়িয়ে যাবার চেষ্টা করছে।  আর এই নিয়েই বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব বিরোধীরা। যদিও এই বিষয়ে অভিযোগ অস্বীকার করে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক  মিত্র এই দুর্নীতির বিষয়ে সমস্ত কিছু বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন পৌরসভার চেয়ারম্যান জানান পৌরসভার উন্নয়নের  কাজকে স্তব্ধ  করতে এমন অভিযোগ  করা হয়েছে,যদি পৌরসভার কোনো গাফিলতি থাকে তাহলে আইনিভাবে মামলা করতে পারেন তারা এমনই মতামত  জানিয়েছেন অশোক মিত্র। এই বিষয়ে একাধারে যেমন বামেরা সরব  হয়েছেন পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও পৌরসভার দুর্নীতি নিয়ে সরব হয়েছে।  আর এস পির তিন নম্বর লোকাল কমিটির সম্পাদক  প্রলয় ঘোষ বলেন বালুরঘাটে ট্রাই কালার আলোকসজ্জা সাজানোর জন্য টেন্ডার ডাকা হয়েছিল এরপরে আমরা শুনেছি টেন্ডারের উপর নোট সিট দিয়ে  প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা মূল্যের কাজ হয়েছে।আমরা যখনই এটা শুনলাম তখনই আমরা RTI করেছিলাম। জানতে চেয়েছিলাম এই ট্রাইকালার লাইট যে সজ্জিত করা হলো তাতে কত টাকা খরচ হয়েছে। জানতেই পারি কারণ আমাদের ট্যাক্সের টাকায় কাজ হয়েছে  কিন্তু উনি  আমরা একবার,দুবার, তিনবার করে RTI করলাম কিন্তু চেয়ারম্যান বললেন আমি জবাব দেব না। কারণ উনি এখন SPIO, উনি উত্তর দিচ্ছেন এটি পাবলিক ইন্টারেস্ট নয় এটি ভেস্ট ইন্টারেস্ট। প্রলয় বাবু আরো বলেন  এদের কাজে আইনটা নেই এরা আইনটা জানেনা। আইন যারা মনে তাদের জন্য আইন এই পার্টির জন্য আইন নয়। আমরা যা শুনেছি এখানে ৬০ থেকে ৭০ লক্ষ টাকা খরচ হয়েছে। উনি সঠিক রিপোর্টটা দিলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। কি ইন্টারেস্ট থাকতে পারে আমাদের, বালুরঘাটের জনসাধারণের ট্যাক্সের কত টাকা নয় ছয় হয়েছে। সেটা জানাই আমাদের ইন্টারেস্ট। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরব হয়ে বলেন গোটা রাজ্যেই দুর্নীতি চলছে  পশ্চিমবঙ্গের দুর্নীতি হবে না, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে এটাতো বিশ্বাসযোগ্য নয়। বালুরঘাট পৌরসভায় আরো দুর্নীতির চরম শিখরে চলবে অপেক্ষা করুন। এখানে মাদার তেরেসার মূর্তি লাগানো হচ্ছে, অমুক জায়গায় তমুক  মূর্তি লাগানো হচ্ছে এখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আগামী সময় আসুক পাশেই পতিরাম পঞ্চায়েত সেখানে কল চুরি শুরু হয়ে গেছে ক্ষমতায় আসার সাথে সাথে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side