Type Here to Get Search Results !


 

১০ নং অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের মানবিক উদ্যোগ

ছবি:- আপনার নিউজ 

দক্ষিণ দিনাজপুর,কামারপাড়া,জয়জিৎ মহন্ত:-
১০ নং অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধানের মানবিক উদ্যোগ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যজুড়ে পরিযায়ী শ্রমিকদের পরিচয় পত্র তৈরীর কাজ চলছে দুয়ারে সরকার ক্যাম্পে। 

রাজ্যের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা সেখান গিয়ে ফরম ফিলাপের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করছেন। অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুশীল মুর্মু নামে এক পরিযায়ী শ্রমিক পড়াশোনা না জানার কারণে তার ফরম ফিলাপ করতে পারছিলেন না। আজ অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ক্যাম্পের শেষ দিনে তাই তিনি প্রধানের দ্বারস্থ হন আজ সকালে। প্রধান তাকে কথা দেন যে তিনি তার সমস্ত রকম সাহায্য করবেন। যে কথা সেই কাজ। প্রতিশ্রুতি পালনের উদ্দেশ্যে প্রধান দেবদূত বর্মন পরিযায়ী শ্রমিককে আজ টোটো করে তার বাড়ি থেকে এনে নিজে হাতে ফরম ফিলাপ করে দিলেন। এক পরিযায়ী শ্রমিকের  সাহায্যার্থে প্রধানের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side