Type Here to Get Search Results !


 

গরু চোর সন্দেহে আটক করা এক যুবককে উদ্ধার করতে গিয়ে এবার আক্রান্ত হতে হলো পুন্ডিবাড়ী থানার পুলিশকে


কোচবিহার:-
গরু চোর সন্দেহে আটক করা এক যুবককে উদ্ধার করতে গিয়ে এবার আক্রান্ত হতে হলো পুন্ডিবাড়ী থানার পুলিশকে। প্রসঙ্গত পুন্ডিবাড়ী থানার দক্ষিণ মরা নদীর কুটি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোচবিহার জেলার পুলিশ সুপার  দ্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় সূত্রের খবর সম্প্রতি অনেক গরু চুরি গিয়েছে, এরপর গভীরতা ও বাইরে থেকে এলাকায় বাইকে এক যুবক এলে তাকে আটক করে গ্রামবাসীরা। এদিকে অভিযোগ ওই যুবককে উদ্ধার করতে গেলে স্থানীয়রা এরপর চড়াও হয় পুন্ডিবাড়ি থানার পুলিশের উপর। ঘটনায় রাতভর পুলিশকে আটকে রাখারও অভিযোগ ওঠে। 

পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন এবং সেখান থেকে দুজনকে আটক করা হয় বলে খবর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্প্রতি অনেক গরু চুরি গিয়েছে এলাকায়, একাধিকবার পুলিশকে জানিও কোন লাভ হয়নি এবং ব্যবস্থা নেয়নি পুলিশ অথচ একজন গরু চোর সন্দেহে আটক হওয়ার সাথে সাথেই পুলিশ সেখানে হাজির এর থেকেই স্পষ্ট যে পাচারকারীদের সাথে পুলিশের একটা যোগ রয়েছে, তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, পুলিশ দাবি করে গতকাল ওই এলাকায় অন্য একটি ঘটনার তদন্তে যায় তারা সেই সময় স্থানীয়রা ওই যুবককে আটক করে রাখলে পরে সেখান থেকে তারা উদ্ধার করতে যায় তখন ঐ গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয়, ঘটনায় তিন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের সকলকেই প্রাথমিক চিকিৎসার জন্য ব্লক-প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side