Type Here to Get Search Results !


 

পদ্মশ্রী করিমুল হকের নামে ভুয়ো অবৈধ নার্সিং সেন্টার


জলপাইগুড়ি:-
জলপাইগুড়িতে ভুয়ো অবৈধ নার্সিং সেন্টারে নাম জড়ালো পদ্মশ্রী করিমুল হকের নাম। "ভুল পথে আমাকে নিয়ে গেছে দিশারি  নার্সিং সেন্টার" 

এই অভিযোগ তুলে বৃহস্পতিবার জলপাইগুড়ি কতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেন পদ্মশ্রী করিমুল হক। তিনি এই ঘটনার তদন্তের দাবি করেন। প্রসঙ্গত, জেলা স্বাস্থ্য দপ্তরে কোন অনুমতি নেই অথচ জলপাইগুড়ি পান্ডা পারায় চলছে একটি বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টার। এই অভিযোগে মঙ্গলবার জলপাইগুড়ি শহরের পান্ডা পাড়ায় অভিযান চালায় জলপাইগুড়ির স্বাস্থ্য দপ্তর। অভিযোগ জলপাইগুড়ি এই অবৈধ নার্সিং সেন্টারের একটি শাখা চলত ক্রান্তির পদ্মশ্রী করিমুল হকের বাড়িতে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side