Type Here to Get Search Results !


 

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সুইসাইড নোট লিখে আত্মঘাতী যুবক


মালদা:-
রেলের চাকরি দেওয়ার নামে প্রতারণা, টাকা ফেরত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক যুবক। উদ্ধার সুইসাইড নোট।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, মালদা জেলার ইংরেজবাজার থানার রথবাড়ি চাটাই পট্টি এলাকায়। বুধবার সকালে নিজের শোবার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিশাল চৌধুরী (২৭)।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃতর এক আত্মীয়র কাছ থেকে জানা গিয়েছে, সুইসাইড নোটে লেখা রয়েছে  দুই ব্যক্তিকে নগদ সাড়ে ছয় লক্ষ টাকা বিশাল দিয়েছিল রেলের চাকরির জন্য। বারবার সেই টাকা ফেরত চেয়েও না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে।

আত্মীয়রা জানিয়েছে, মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার দুইজনের হাতে দেওয়া হয়েছিল টাকা। চাকরি না হওয়ায় টাকা ফেরত চেয়েছিল বিশাল। টাকার অংক সাড়ে ছয় লক্ষ টাকা। আত্মীয়রা আরও জানিয়েছেন ছোটবেলাতেই বিশালের বাবা-মা মারা গিয়েছেন। রথবাড়ি চাটায় পট্টি এলাকাতে রয়েছে তার মামার বাড়ি, সেখানেই মানুষ হয়েছিলেন বিশাল। গ্র্যাজুয়েট হওয়ার পর চাকরির খোঁজ করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়েন বিশাল। 

বাড়িতে বিকি চৌধুরী নামে তার এক দাদা রয়েছে। 

রেলের চাকুরি প্রতারণার ফাঁদে পড়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রথ বাড়ি চাটাইপট্টি এলাকায়।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side