Type Here to Get Search Results !


 

অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটে পালিত হলো গৌরবের বালুরঘাট দিবস

গৌরবের সাথে পালিত হলো বালুরঘাট দিবস 

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট,জয়জিৎ মহন্ত:-
একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাটে পালিত হলো বালুরঘাট দিবসের অনুষ্ঠান। 

১৯৪২ সালে বালুরঘাট শহরের স্বাধীনতা সংগ্রামীরা আন্দোলনের মধ্যে দিয়ে তিন দিনের জন্য বালুরঘাট শহর সংলগ্ন এলাকাকে ব্রিটিশ শাসন মুক্ত রেখেছিল। যা ভারতবর্ষের মধ্যে পঞ্চম এবং বাংলায় দ্বিতীয়। আর এই দিনটিকে স্মরণে রেখে বালুরঘাটে প্রতিবছর ১৪ সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করে থাকে বালুরঘাটবাসী। 


সেই মতো আজ পালিত হল বালুরঘাট দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণ, অতিরিক্ত জেলা শাসকগণ, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিন সকালে বালুরঘাটে ডাঙ্গী এলাকায় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত পুলিশ সুপার। পাশাপাশি এদিন জেলা প্রশাসনিক ভবনের কাছে পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্য দানের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান পালন করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side