মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কের

ছবি - আপনার নিউজ
মালদা;তনুজ জৈন;১২সেপ্টেম্বর: ৩৪ নম্বর জাতীয় সড়কের শ্যামনগর এলাকায় টোটোর সঙ্গে লরির সংঘর্ষ। নিহত ৪, এবং আহত ২ দুইজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজোলের আহড়া এলাকা থেকে বেশ কিছু সবজি চাষিরা সবজি বিক্রি করার জন্য প্রতিদিন কিষান মান্ডিতে আসেন। প্রতিদিনের মতো আজকেও ভেন্ডি নিয়ে গজোল কিষাণ মান্ডিতে আসছিল তারা। সেই সময় রায়গঞ্জের দিক থেকে একটি লরি এসে টোটোর পিছনে ধাক্কা মারে । ঘটনাস্থলে মারা যায় চারজন এবং টোটো চালক সহ আর একজন গুরুতর আহত হয়। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাজোল থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে। চালক ফেরার।

