Type Here to Get Search Results !


 

রাত পোহালেই ধূপগুড়ি উপনির্বাচনের গণনা, জেতার আশায় যুযুধান দুই পক্ষ


ধূপগুড়ি:- ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ফল বর্তমানে বাক্সবন্ধী। ধূপগুড়ি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্ধিতীয় ক্যাম্পাসে এখন কড়া নিরাপত্তার চাদরে রয়েছে ইভিএম ও ভিভি প্যাট। আর রাত পোহালেই সেখানেই শুরু হবে ভোট গণনা। যেহেতু আগামীকাল সকালেই ভোট গণনা শুরু হবে। তাই বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস ও বিজেপির কাউন্টিং এজেন্ট সহ দুই দলের বেশ কিছু নেতা ও কর্মী সমর্থকরা জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হলেন। জলপাইগুড়ির দুটি বেসরকারি ভবনে রাত কাটাবেন দুই দলের কাউন্টিং এজেন্টরা। সেখান থেকে সকালেই তারা চলে যাবেন কাউন্টিং হলে। এদিন ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রওনা দেন তৃণমূল কংগ্রেসের এজেন্ট ও নেতা কর্মীরা। অন্যদিকে বিজেপির শহর মন্ডল কার্যালয় থেকে রওনা দেন বিজেপির কাউন্টিং এজেন্ট ও নেতা কর্মীরা। দুই দলের নেতৃত্বের দাবি তারাই জিতবেন। এখন দেখার বিষয় ফল কি হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side