Type Here to Get Search Results !


 

দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বাদামাইল থেকে গুঞ্জুরপুর যাবার রাস্তা

বাদামাইল থেকে গুঞ্জুরপুর যাবার রাস্তা বেহাল দশা! 

ছবি:- আপনার নিউজ 

বালুরঘাট,জয়জিৎ মহন্ত:-
দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে বাদামাইল থেকে গুঞ্জুরপুর যাবার রাস্তা। রাস্তা সংস্কার করবার কোন উদ্যোগ নেওয়া হয় না যার কারনে এলাকা বাসীর মধ্যে বারছে খোব, পাশাপাশি রাস্তায় মুখেই নিকাশি না থাকায় একটু বৃষ্টিতে  হাঁটু জল জমে যায় সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। বারবার প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি করা হয়েছে পথ অবগত অবশেষে কোন দিশা না পেয়ে সরাসরি মুখ্যমন্ত্রী টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগ দায়ের করেন এলাকাবাসী তাতে এলাকা পরিদর্শন করতে আসেন প্রশাসনের কর্তারা কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়নি জানান এলাকাবাসী।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতে বাদামাইল থেকে গুঞ্জিপুর যাওয়ার প্রায় দু কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। বালুরঘাট হিলি ৫১২ জাতীয় সড়ক তৈরি হওয়ার পর থেকে রাস্তা উঁচু হওয়ায় বাদামাইল থেকে গুঞ্জরপুর যাওয়ার যে রাস্তা তা নিচু হয়ে যাওয়ায় একটু বৃষ্টি হলেই জল জমে থাকছে কোন নিকাশি ব্যবস্থা না থাকায় আরো সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্র ছাত্রী থেকে এলাকার বাসিন্দাদের। ওই এলাকার বাদামাইল,পন্ডিতপুর,ভাঙাদীঘি,গুঞ্জুরপুর,ছিয়াইল,কুশুম্বর,বাবুপাড়া,চকমাধব,কুতুবপুর,হটাৎপাড়া,চিংড়া এই দশটি গ্রামের ভরসা ওই একটি রাস্তা। 

গ্রামবাসীরা জানান প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় জেলা পরিষদের এই রাস্তা তৈরি হয়েছিল দীর্ঘদিন আগে একবার এই রাস্তা সংস্কার হয়েছিল তারপরে আর এ রাস্তায় কোন কাজ না হয় এই পরিণতি। কবে সারাই হবে এই রাস্তা এই দিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা। যদিও দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জানান সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি আগামীতে গুরুত্ব সহকারে দেখবেন এই রাস্তার কাজের বিষয়টী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side