রাজবংশী জাতির জনক পঞ্চানন বর্মা প্রয়াণ দিবস

ছবি - আপনার নিউজ
বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- আজ রবিবার রাজবংশী জাতির জনক পঞ্চানন বর্মা প্রয়াণ দিবস। এই দিনটিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে পালিত হল পঞ্চানন বর্মা প্রয়াণ দিবস।
এদিন তপশিলি জাতি ও উপজাতি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বালুরঘাট থানা মোড়ে পঞ্চানন বর্মা মূর্তিতে মাল্য দানের মধ্যে দিয়ে এই দিনটি পালন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল বিরাম চন্দ্র বর্মন সহ-সমিতির অন্যান্য সদস্যরা।

