Type Here to Get Search Results !


 

এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল ভারত

হরমনপ্রীতের জোড়া গোলে পাকিস্তানকে ৪ গোলে উড়িয়ে শেষ চারে ভারত


আপনার নিউজ:- 
এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানকে বাড়ির পথ দেখানো ভারত। অধিনায়কের জোড়া গোলে এশিয়া হকি চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান। ঘরের মাঠে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভারত অধিনায়ক হরমনপ্রীত সিংহ। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে গেল ভারত।

ভারত পাকিস্তান যে কোন ম্যাচে টানটান উত্তেজনা থাকে দুই দেশের ক্রিয়া প্রেমিকদের মধ্যে।খেলার প্রথম মিনিটেই আক্রমণে গিয়ে ভারতকে চমকে দেয় পাকিস্তান। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করেন পাকিস্তানের মুহম্মদ খান। রেফারি গোল দেন। রিভিউ নেয় ভারত। রিপ্লে দেখে গোল বাতিল করেন টেলিভিশন আম্পায়ার। কিন্তু ভারতের বিরুদ্ধে পেনাল্টি কর্নারের সিদ্ধান্ত দেন তিনি। উমর ভুট্টোর ক্রস থেকে সুফিয়ানের শট ভাল বাঁচান গোলরক্ষক কৃষ্ণ পাঠক।

প্রাথমিক ধাক্কা সামলে খেলায় ফেরে ভারত। মাঝমাঠ থেকে লম্বা বলে খেলা শুরু করে তারা। বক্সের মধ্যে ভাল জায়গায় বল পেয়েও যান মনদীপ সিংহ। কিন্তু গোল করতে পারেননি তিনি। খেলা দেখে বোঝা যাচ্ছিল মাঠমাঠের দখল নিতে সমস্যা হচ্ছে ভারতের। তাই অনেক বেশি লং বলে খেলছিল তারা। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার ঠিক আগেই পেনাল্টি কর্নার পায় ভারত। হার্দিক সিংহের ক্রস থেকে জোরালো শটে গোল করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। ১-০ এগিয়ে যায় ভারত।


দ্বিতীয় কোয়ার্টারে ২-০ এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারের বাকি সময়ে দাপট দেখায় ভারত। একের পর এক আক্রমণ আছড়ে পড়তে থাকে পাকিস্তান বক্সে। চাপ সামলাতে হিমশিম খায় পাক রক্ষণ। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দু’দল। এর পরে আর পাকিস্তান হকি দল নিজেদের ছন্দে ফিরতে পারেননি। খেলার শেষ ফলাফল ৪-০ তে গিয়ে দাঁড়ায়।




Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side