Type Here to Get Search Results !


 

হিরে কারখানার শ্রমিকের ছেলে এখন কোটি কোটির ক্রিপ্টো সাম্রাজ্যের মালিক,কিন্তু কিভাবে?

বাবা শ্রমিক, ছেলে ক্রিপ্টো সাম্রাজ্যের মালিক


আপনার নিউজ:-
বর্তমান সময়ে ক্রিপ্টো কারেন্সি নাম কম বেশি সবারই জানা। একটু কারেন্সি অর্থাৎ ভার্চুয়াল অর্থ যার শুরুটা হয়েছিল বিটকয়েনের হাত ধরে। তবে বর্তমান বাজারে নানান ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে অনেক ধরনের ক্রিপ্ট কেনার সুযোগ পাওয়া যায়।যদিও এই প্রকার কারেন্সি নিয়ে নানান ব্যক্তি নানা ধরনের মতামত রয়েছে। আজ আমরা এমন এক ব্যক্তির জীবন কাহিনী আপনার সামনে তুলে ধরতে চলেছি যিনি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে বর্তমানে কোটি কোটি টাকার মালিক। 

বাবা ছিলেন হিরে কারখানার সামান্য কর্মচারী। ছেলের ছোটখাটো আবদার পূরণ করার ক্ষমতাও ছিল না তাঁর। সেই ছেলেই বর্তমানে কোটি কোটি টাকার ক্রিপ্টো সাম্রাজ্যের মালিক। কথা হচ্ছে জয়ন্তী কানানির। যাঁর সাফল্যের কাহিনি হার মানাবে যে কোনও সিনেমার গল্পকেও। আমদাবাদে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম জয়ন্তীর। তাঁর বাবা একটি হিরের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন। দারিদ্রের কারণে ছেলের ছোটখাটো আবদার এবং চাহিদাগুলিও পূরণ করতে পারেননি তিনি।

তবে জয়ন্তীর বাবার একমাত্র স্বপ্ন ছিল, ছেলে যেন ভাল একটা চাকরি পায়। তাঁর মতো দারিদ্রে জীবন যেন কাটাতে না হয় জয়ন্তীকে। শিক্ষাজীবনে ইঞ্জিনিয়ারিং-এর একটি শাখায় স্নাতক হওয়ার পর সামান্য বেতনের চাকরিতে পুণের একটি সংস্থায় যোগ দেন জয়ন্তী।ছোটবেলা থেকেই চাকরির প্রতি বিশেষ ঝোঁক ছিল না জয়ন্তীর। ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়ানোর। তাই ঠিক করেন আর্থিক অনটন থাকলেও আর চাকরি করবেন না। ছোটখাটো কোনও ব্যবসা খুলবেন।২০১৭ সালে সন্দীপ নেলিওয়াল এবং অনুরাগ অর্জুনের সঙ্গে মিলে জয়ন্তী ওই ক্রিপ্টো সংক্রান্ত সংস্থা তৈরি করেন। পরে সার্বিয়ার প্রযুক্তি বিশেষজ্ঞ মিহালিও বাজেলিক চতুর্থ সহ-প্রতিষ্ঠাতা হিসাবে সংস্থায় যোগ দেন।

এরপরে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে তার কোম্পানির বিশ্বাস যোগ্যতা গোটা বিশ্ব ছড়িয়ে পড়ে। এর ফলে ক্রমশ জয়ন্তী ক্রিপটো  জগতের বাদশা হয়ে উঠতে থাকে। 





Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side