Type Here to Get Search Results !


 

পশ্চিমবঙ্গে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারির বিষয়ে প্রশ্নের উত্তর দিলেন না রাজ্যপাল


ডেক্স রিপোর্ট:-
সংবাদমাধ্যমের রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারি করার মতো পরিস্থিতি আছে কি না প্রশ্নের, বিষয়ে সরাসরি কোনও মতামত দিলেন না রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি স্পষ্টতো জানিয়েছেন যে,এই বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে কিছু জানতে চান না। তবে রাজ্যপাল জানিয়েছেন রাজ্যে হিংসা বা সন্ত্রাসের অভিযোগের ক্ষেত্রে ‘ছাঁকনিতে ফেলা’ তথ্য তিনি চান না। তিনি চান নিজে সরেজমিনে পরিস্থিতির খবর।

পশ্চিমবঙ্গে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে এমনকি এই অশান্তির জেরে অনেক ব্যক্তিকে খুন হতে হয়েছে। অশান্তির পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরোধী দলগুলো রাজ্যপালের শরণাপন্ন হলে, পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মানুষের অভিযোগ শোনার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে রাজভবনে। তার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’ (শান্তিকক্ষ)। রাজ্যপালের বক্তব্য, সাধারণ মানুষ ও রাজ্য সরকারের মধ্যে সেতুর কাজ করবে এই ‘পিস রুম’। তাঁর আরও মন্তব্য, পরিস্থিতি স্বাভাবিক হয়ে ‘পিস রুম’ যত দ্রুত বন্ধ হয়ে যাবে, তিনি খুশি হবেন।

পশ্চিমবঙ্গ সরকার পঞ্চায়েত ভোট রাজ্য পুলিশ দিয়ে করাতে চাইলেও আদালতের নির্দেশে ত্রিস্তর পঞ্চায়েত ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে। অপরপ্রান্তে রাজ্যপালের এই পিস রুম নিয়ে বেলাগাম মদন মিত্র, পিস রুমকে সেফ হাউস বলে আক্রমণ করেছেন। রাজভবনেও পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বেপরোয়া কামারহাটির বিধায়ক। রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই দিয়েছেন মদন মিত্র। অন্যদিকে পিসরুম খোলা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য পিস রুম খোলার কোনোরকমের এক্তিয়ার রাজ্যপালের নেই।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side