Type Here to Get Search Results !


 

তিন দিনের সফরে আমেরিকায় গেলেন দেশের প্রধানমন্ত্রী মোদী


ডেক্স রিপোর্ট:-
 মঙ্গলবার সকালে দিল্লি থেকে তাঁর বিমানে তিন দিনের আমেরিকা সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের সফরে আমেরিকায় এই সফরে টানা কর্মসূচী রয়েছে প্রধানমন্ত্রীর।বুধবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। বৃহস্পতিবার অর্থাৎ ২২ জুন মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক।

আজ সকালে দিল্লি থেকে তাঁর বিমান আমেরিকার উদ্দেশে পাড়ি দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার (২১ জুন) রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন মোদী।

হোয়াইট হাউসে আলোচনার টেবিলে মোদী এবং বাইডেন কী কী বিষয় তুলে ধরতে চলেছেন, তা সাংবাদিকদের জানিয়েছেন বিদেশসচিব বিনয়মোহন কোয়াত্রা। তিনি জানান, এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানো নিয়েও কথা বলবেন মোদী-বাইডেন। আলোচনায় উঠে আসবে টেলিকম, মহাকাশ গবেষণায় বিনিয়োগ সংক্রান্ত কথাবার্তাও।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side