Type Here to Get Search Results !


 

শহরে ধর্মঘট,বিয়ের মণ্ডপে পায়ে হেঁটেই পৌঁছলেন বর



আপনার নিউজ ডেক্স রিপোর্ট:-
বর সারা রাত হেঁটে পৌঁছালেন বিয়ে করতে, বিয়ের দিন নির্ধারিত সময়ে পাত্রীর বাড়ি পৌঁছন। কিছু ক্ষণ বিশ্রাম নিয়ে বিয়েতে বসেন বর।কিন্তু কেন? আসলে বিয়ের আগের দিনই বিভিন্ন দাবিতে গাড়ি ধর্মঘট ডেকেছেন চালকরা।গাড়ি চালকরা ধর্মঘট ডেকেছেন। সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। একটাও গাড়ি না পেয়ে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিয়ে করতে গেলেন বর। বরযাত্রী সহ নতুন বরের পায়ে হেঁটে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

এই বিরল ঘটনাটি ঘটেছে ওড়িশার রায়গড় জেলায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে কল্যাণসিংহপুর ব্লকের দিবালপাডু গ্রামে। বিয়ের তারিখ যখন ঠিক করা হয়েছিল, তখন ধর্মঘটের হওয়ার কথা ছিল না। বিয়ের এক দিন আগেই তাঁরা গাড়ি ধর্মঘটের কথা জানতে পারেন। মাথায় হাত পড়ে সকলের। কী ভাবে পাত্রীর বাড়ি পৌঁছবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন বর-সহ অন্য বরযাত্রীরা। তবে শেষ পর্যন্ত পাত্র নিজেই সমাধান সূত্র খুঁজে বার করেন। তিনি জানান, গাড়ি না পেলে পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side