Type Here to Get Search Results !

রায়গঞ্জে বাস ও লরির মুখমুখি সংঘর্ষে, গুরুতর জখম ২৪-২৫ জন যাত্রী


রায়গঞ্জ:-
বাস ও লরির মুখমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন প্রায় ২৪-২৫ জন যাত্রী। বাস যাত্রী সূত্রে খবর, শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে রায়গঞ্জের পূর্ব উকিলপাড়া এলাকায়। তাদের সবাইকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।


ঘটনার খবর জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ঘটনাগ্রস্থ লরি ও বাসটিকে আটক করেছে। তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side