Type Here to Get Search Results !

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি অনুমোদন

 


আপনার নিউজ; ঢাকা অফিস :
শেখ ফয়েজ আহমেদকে সভাপতি, শেখ ফরিদ আহম্মেদকে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জান মাসুদকে সাংগঠনিক সম্পাদক করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার পুনাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দন রেজা এই কমিটির অনুমোদন দিয়েছেন। ১০৫ জন সদস্যবিশিষ্ট নতুন কমিটির  অনুমোদন দেয়া হয়েছে।


নবগঠিত কমিটির সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ জানান,আমরা চেষ্টা করবো আমাদের এই কমিটি মাধ্যমে জাতির পিতার স্বপ্ন পুরন হবে এবং মাননীয় শেখ হাসিনার হাত আরও শক্তিশালী হবে।


সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জান মাসুদ বলেন, আমি আশাবাদী নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবতার নেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা,আমাদের নেত্রী এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side