Type Here to Get Search Results !

বাংলাদেশের কুষ্টিয়ায় বস্তাবন্দি মরদেহসহ রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এমডি'র গাড়ি উদ্ধার

 



বাংলাদেশ প্রতিবেদকঃ নিখোঁজের ২ দিন পর বাংলাদেশের  কুষ্টিয়ার জেলার কুমারখালিতে বস্তাবন্দি মরদেহসহ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ।বস্তাবন্দি ওই মরদেহটি চালকের বলে ধারণা করছে পুলিশ।


দুই দিন ধরে একটি দামি বিলাসবহুল প্রারোডো গাড়ি পড়ে ছিল। সকালে সেই গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভেতর থেকে বস্তাবন্দী এক যুবকের লাশ ও গাড়ীটি উদ্ধার করে। শনিবার সকালে বাংলাদেশের কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়নের সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।


তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন। 


থানা সুত্রে জানা গেছে, নিহত যুবকের নাম সম্রাট (২৬) তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার আবু বক্কার সিদ্দিকের ছেলে। এ ঘটনায় ঈশ্বরদী থানার পুলিশ এক নারীকে আটক করেছে বলে জানা যায়।কুমারখালী উপজেলা থেকে চরসাদিপুর ইউনিয়নকে পদ্মা নদী বিভক্ত করেছে। ইউনিয়নটি পাবনা সদর ও ঈশ্বরদী উপজেলা সংলগ্ন।


স্থানীয় এক দোকানদার বলেন, গত বুধবার থেকে খেয়াঘাট এলাকায় গাড়িটি পড়ে ছিল। তাঁরা প্রথমে মনে করেছেন গাড়ি রেখে পদ্মা পার হয়ে কেউ কাজে গেছেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে গাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাঁরা পুলিশে খবর দেন।



কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন হোসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে একজন পুলিশ কর্মকর্তাও গাড়িটি দেখেছেন। তবে কেউ বেড়াতে এসেছেন ভেবে দেখে চলে যান। আজ খবর পেয়ে সেখানে পুলিশ যায়। গিয়ে ভেতর থেকে লাশ উদ্ধার করে। গাড়িটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একজন রুশ কর্মকর্তা ব্যবহার করেন বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side