Type Here to Get Search Results !

যানজট রুখতে উ:দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে টোটোর নির্দিষ্ট পথ ঠিক করে দেওয়া হল


রায়গঞ্জ;শুভম সরকার:
- টোটোর বারবাড়ন্ত দিন দিন বেড়েই চলছিলো। যার কারনে সাধারণ মানুষের চলাফেরা দুর্বসহ হয়ে উঠেছিলো। বারংবার প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা সত্ত্বেও কর্ণপাত করেননি অনেক টোটো চালক। 

যার কারনে পথে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বেড়েছিল। এবার দুর্ঘটনা এড়াতেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে টোটো চলাচলের পথ ঠিক করা হয়েছে। 

যার কারনে যানজটের সমস্যা অনেকটাই কমেছে পাশাপাশি রাস্তায় সাধারণ মানুষ চলাফেরা করতে পারছেন ঠিক ভাবে। নাম না বলা শর্তে একজন ব্যবসায়ী জানিয়েছেন, "টোটো অনেকটাই বেড়েছে রায়গঞ্জে। যার কারণে যানজটের মুখে পড়তে হচ্ছে পথচলতি সাধারণ মানুষদের। 

এই সমস্যার জন্য ব্যবসায় অনেকটাই প্রভাব পড়েছিল। কিন্তু রায়গঞ্জ পুলিশের তৎপরতায় এই সমস্যা অনেকটাই কমেছে।" অন্যদিকে রায়গঞ্জ পুলিশের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রায়গঞ্জবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side