Type Here to Get Search Results !

মাংস নিয়ে ঝামেলা! সন্তানদের সামনে ছুরি দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করলেন যুবক


ডেক্স রিপোর্ট:- 
মাংস আনা নিয়ে গোলমাল! আর তার জেরে স্ত্রীর গলার নলি কেটে তাঁকে খুন করলেন এক যুবক। সোমবার এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।

পুলিশ সূত্রে খবর, মাংস না আনার জন্য স্ত্রী গুড্ডুর সঙ্গে সোমবার সকালে বচসা বাধে সাগির নামে এক যুবকের। ঝগড়ার সময় রাগের বশে সন্তানদের সামনেই ছুরি দিয়ে স্ত্রীর গলার নলি কেটে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

খুনে ব্যবহৃত ছুরিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side