আপনার নিউজ ডেক্স:- রায়গঞ্জ শহরের ৯ নং ওয়ার্ড উকিল পাড়ায় টোটো র অবাধ যাতায়াত এর ফলস্বরূপ তীব্র যানজট এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে স্থানীয় মানুষজনের। নাম উকিল পাড়া হলেও শহরের প্রায় ৯০ শতাংশ ডাক্তারের প্রাইভেট চেম্বার, নার্সিংহোম, প্যাথলজি ল্যাব রয়েছে এই পাড়ার অলিগলিতে যার ফলে ভোর বেলা থেকেই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম থেকেও রুগীদের ও তাঁদের আত্মীয় পরিজনদের ভিড় লেগে উকিল পাড়ায়।
আর বর্তমানে যাতাযাতের প্রধান আর সহজলভ্য মাধ্যম ই হলো টোটো। যার জন্য প্রতিদিন উকিল পাড়ার রাস্তায় বিশাল যানজটের সমস্যার সম্মুখীন হতে হয় এখানকার বাসিন্দাদের। তবে সমস্যা যে শুধু পাড়ায় বসবাসকারী মানুষের জন্যই তৈরি হচ্ছে তা নয়।কারণ উকিল পাড়াতে রয়েছে একটি প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং একটি ব্যাঙ্কের শাখা। যার ফলে স্কুলের পড়ুয়া, অভিভাবক এবং ব্যাঙ্কের কাজ করতে আসা মানুষের মধ্যেও এই নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে।
বহুদিন থেকে উকিল পাড়ার এই অসুবিধায় ভুক্তভোগী লোকজনেরা স্থানীয় এবং বর্তমানে বিদায়ী কাউন্সিলর এর কাছে মৌখিক অভিযোগ জানিয়েও কোনো সুফল পান নি। এরপর তাঁরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে ঠিক করেছেন। তারপরেও কাজ না হলে আন্দোলনের পথে তাঁরা নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন।
