Type Here to Get Search Results !

Malda: ১০০ দিনের কাজের ১০ কোটি টাকার দূর্নীতির অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ,অস্বস্তিতে শাসকদল


মালদা;তনুজ জৈন;২২ফেব্রুয়ারী:  তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগে তুলে অভিযোগ দায়ের তৃণমূল কর্মীর, অভিযোগের ভিত্তিতে তদন্তে জেলা প্রশাসন, তদন্ত চলাকালীন মন্তব্য করতে নারাজ প্রধান, খোঁচা বিজেপির, অস্বস্তিতে শাসকদল


তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ১০০দিনের কাজে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিযোগ ওই পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যেরই ভাই তথা এক তৃণমূল কর্মীর। অভিযোগের ভিত্তিতে তদন্তে জেলা প্রশাসন। ১০০ দিনের কাজে যুক্ত সরকারি কর্মীরা দুর্নীতিতে যুক্ত দাবি অভিযোগকারী তৃণমূল কর্মীর। 

যদিও তদন্ত চলাকালীন মন্তব্য করতে নারাজ পঞ্চায়েত প্রধান। সমগ্র ঘটনায় তৃণমূলকে খোঁচা বিজেপির। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের অস্বস্তিতে শাসক দল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ এবং ১০০ দিনের কাজে যুক্ত থাকা ঐ পঞ্চায়েতের সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। 

প্রায় ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে জেলা শাসক নীতিন সিংহানিয়ার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকারী এক তৃণমূল কর্মী মিঠুন চন্দ্র দাস। যিনি আবার তুলসীহাটা পঞ্চায়েতের তৃণমূলেরই সদস্য মানিক দাসের ভাই। তার অভিযোগ ১০০ দিনের কাজের টাকা নয়-ছয় করেছে প্রধান শকুন্তলা সিংহ। তাতে মদত দিয়েছে ১০০ দিনের কাজে যুক্ত থাকা সরকারি কর্মীরা। প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগ এক এলাকায় অন্য এলাকার লোকের নামে ১০০ দিনের কাজের মজুরির টাকা তুলে নেওয়া হয়েছে। অবৈধ ভাবে বিভিন্ন প্রকল্পের টেন্ডার পাশেরও অভিযোগ রয়েছে। 

সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা শাসক নিতিন সিঙ্গানিয়ার নির্দেশে তদন্ত করতে এসেছেন মনরেগা সেলের মালদা জেলা নডাল অফিসারের নেতৃত্বে ১০০ দিনের প্রকল্পের জেলা আধিকারিকরা। এই মুহূর্তে বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন আধিকারিকরা। অভিযোগকারীর দাবি নিশ্চিত দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে। সাথে তিনি জানিয়েছেন এর সঙ্গে মূলত প্রধান যুক্ত তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নেই। তদন্ত শেষ হলেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছেন তিনি। যদিও প্রধান শকুন্তলা সিংহ এই মুহূর্তে মুখ খুলতে চাননি। তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা দাবি করছেন দুর্নীতি হয়েছে। কাদের মদতে এই দুর্নীতি হচ্ছে সেটা বের করতে হবে।


অভিযোগকারী তৃণমূল কর্মী মিঠুন চন্দ্র দাস বলেন, প্রায় ১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে ১০০ দিনের কাজে। প্রধানের মদতে হয়েছে এই দুর্নীতি। আমি অভিযোগ করেছিলাম তার ভিত্তিতে জেলা থেকে তদন্তকারী দল এসেছে। তদন্ত হলে সব বেরিয়ে আসবে।


তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান শকুন্তলা সিংহ বলেন, এখন তদন্ত চলছে তাই আমি কোন মন্তব্য করব না। যা বলার তদন্তের পর বলব।


তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা বিরোধী দলনেতা শশিদেব পান্ডে বলেন, দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। রাজ্য জুড়ে দুর্নীতি হচ্ছে বলেই কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে দিচ্ছে। কিন্তু সরকারি কর্মীরা দুর্নীতি করার সাহস পাবে না। তাদের মদত দেওয়া হচ্ছে বলেই তারা দুর্নীতি হচ্ছে। কাদের অঙ্গুলিলেহনে দুর্নীতি হচ্ছে সেটা বের করতে হবে।


পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বারবার দেখা যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে তৃণমূলই। এতদিন ধরে বিরোধীরা যে অভিযোগ করে আসছিল কার্যত তাতে সিলমোহর পড়ছে। স্বাভাবিক ভাবে অস্বস্তি বাড়ছে রাজ্যের শাসক দলের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side