Type Here to Get Search Results !

'Mahindra Thar' বনাম 'Tata Nano', জোরদার টক্কর দুটির! শেষপর্যন্ত জিতল কে ? ভাইরাল ভিডিও

সম্প্রতি একটি ঘটনা বেশ আলোচনার বিষয় হয়ে রয়েছে। এই ঘটনাটি হলো দুটি গাড়ির এক্সিডেন্টের ঘটনা। যেই দুটি গাড়ির মধ্যে এক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একটি গাড়ি হলো টাটা (Tata group) কোম্পানির কার ন্যানো (Nano car) ও অন্য কারটি হলো মাহিন্দ্রা কোম্পানির (Mahindra group) কার থার (Thar car)। এই দুটি কারের বিষয় জানিয়ে রাখি যে ন্যানো কার ১ লাখ টাকায় মার্কেটে পাওয়া যাবে এমন প্রতিশ্রুতি দিয়ে এসেছিল কিন্তু লাখ টাকার থেকে অনেক বেশি দামেই বাজারে বিক্রি হচ্ছে। এই গাড়ি গুলিকে দেখতে অনেকটা বিটল কারের মতো। তবে মাহিন্দ্রা কোম্পানির থর কার লাখ টাকার প্রতিশ্রুতি দিয়ে বাজারে লঞ্চ হয়নি।

এই কার বাজারে অনেকটা উচু দামে বিক্রি হচ্ছে। এই গাড়ি গুলিকে দেখতে হামভি কারের মতো। ন্যানো কার সাধারণত মধ্যবিত্তদের কথা ভেবে তৈরি করা হয়েছে। কিন্তু থর এডভেঞ্চার বা শো অফ করা লোক বা উচ্চবিত্তদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। ন্যানো কার কিনে সাধারণত বলে থাকে যে এটা তাদের প্রথম কার। কিন্তু থর গাড়ির ক্ষেত্রে কেউ বিশ্বাস করতে চায়না এটা কারুর প্রথম কার উল্টে লোকে তর্ক করে যে এটা প্রথম কার হতেই পারে না। ন্যানো কারের বিষয় প্রায় শোনা যায় যে চলতে চলতে গাড়িতে আগুন ধরে যায়। আর থর কারের বিষয় প্রায় শোনা যায় যে এই কার অনেক কৃষকদের সাথে এক্সিডেন্ট হয়েছে।

এমন পরিস্থিতিতে আবার এই ন্যানো ও থর কারের এক্সিডেন্টের (Accident between Tata neno & Mahindra Thar cars) খবর মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। আসলে এই এক্সিডেন্টের খবর হলো ছত্রিশগড় এলাকার দুর্গ থেকে। এইখানে থর ও ন্যানো কার পরষ্পরের সাথে ধাক্কা খেয়েছে ও দুটি গাড়ি দুমড়ে মুচড়ে গেছে ও কারের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে পদ্মনাভপুর, মিনি স্টেডিয়াম মোড়ে দুটি গাড়ির মধ্যে টক্কর হয়েছে। অভ্যাসগত ভাবে থর গাড়ির স্পিড ছিল কারণ ইঞ্জিনে প্রাণ ঢেলে দেওয়ার কথা দিয়েছিল কোম্পানি। এই এক্সিডেন্টের ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ন্যানো গাড়ির সামনেটি দুমড়ে মুচড়ে গেছে তবে গাড়িটি সোজা ভাবে দাড়িয়ে রয়েছে। তবে থর গাড়িটি দুমড়ানো মুচড়ানোর পাশাপাশি উল্টে গেছে। তবে এখনো গাড়ির মধ্যে থাকা মানুষের আহত হওয়া সংক্রান্ত কোনো খবর সামনে আসেনি।

জানিয়ে রাখি খোঁজখবর নেওয়ার পর জানা গেছে যে থর গাড়িটি একদম নতুন গাড়ি ছিল। এমনকি এক্সিডেন্টের আগে গাড়িতে নম্বর প্লেট পর্যন্ত লাগানো হয়নি। কিছুদিন আগেই শোরুম থেকে গাড়িটি আনা হয়েছিল। তবে ন্যানো কারটি পুরনো ছিল না। গাড়িতে নম্বর প্লেটও লাগানো ছিল। কিন্তু ন্যানো কার বেশি আলোচনার মধ্যে থাকার কারণ হলো গাড়িটি আকারে ছোট হওয়ার পরেও গাড়িতে সোজা দাড়িয়েছিল। তবে ছবি তোলার আগে ন্যানো কার উল্টে গেছিল কিনা সে বিষয় কেউ কিছু জানেনা। আর যদি উল্টে গিয়েও থাকে থরের তুলনায় ন্যানো কারকে সোজা করা খুব সহজ থরের তুলনায়। এখন শুধু কল্পনা – জল্পনা করা যেতে পারে যে পরিস্থিতি কি ছিল? স্পিড কি ছিল? এই সব আগের গল্প। তবে সূত্র থেকে জানা গেছে দুটি কার পুলিশ কাস্টডিতে রয়েছে ও পুলিশ তদন্ত করছে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side