ফের দেখতে দেখতে এসে গেল আরেকটি সপ্তাহ, অর্থাৎ আরেকটি টিআরপি লিস্ট। আর এই দিনটি মানেই ধারাবাহিকদের কাছে বেশ ভয়ের দিন। কারণ এই দিন ধারাবাহিক গুলির রেজাল্ট বেরোয়।কে ফাস্ট হলো, কে সেকেন্ড হল আবার কে একেবারে ডাহা ফেল সেটা জানা হয়ে যায় এই দিনেই।
এই দিনটার জন্য তারকাদের মতন দর্শকরাও মুখিয়ে থাকে। তবে এবারে টিআরপির লিস্টে একটু পরিবর্তন দেখা গেল।বরাবরের মতো প্রথমের স্থান দখল করেছে অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিক দেখিয়ে দিল পরকীয়া ছাড়াও প্রথম হওয়া যায়। দার্জিলিং যাওয়ার আগেই সুখবরটা পেয়ে গেল এই ধারাবাহিকের কলাকুশলীরা। আর প্রাপ্ত নম্বরে সংখ্যাটাও মারাত্মক ৯.৩। আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই দশের ঘরে পা রাখবে এই ধারাবাহিক।
তবে জগদ্ধাত্রী সিরিয়াল যতই মারপিট করুক না কেন কিছুতেই আর এগোতে পারছে না।সেই দ্বিতীয় স্থানেই যেন আটকে গেছে ফেভিকুইটের মত। কিছুতেই আর দ্বিতীয় থেকে প্রথমে পৌঁছতে পারছে না এই ধারাবাহিক। তৃতীয় স্থানে ৮.৬ নম্বর পেয়ে রয়েছে গৌরী এলো। তবে নিউ ফুলের মত এবার পাঁচ থেকে উঠে এসেছে চার নম্বরে। মনে হচ্ছে দর্শকদের সৃজন ও পর্নার জাদু বেশ ভালোই কাজ করেছে।
এবারে তবে এক মারাত্মক পরিবর্তন হয়েছে রাঙা বউ ধারাবাহিকে। তলানি থেকে সোজা উঠে এসেছে প্রথম পাঁচে। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৬। এবার দেখে নেওয়া যাক এক নজরে কোন ধারাবাহিক কত নম্বর পেয়ে কোথায় দাঁড়িয়ে।
প্রথম- অনুরাগের ছোঁয়া ৯.৩
দ্বিতীয়-জগদ্ধাত্রী ৯.০
তৃতীয়-গৌরী এলো ৮.৬
চতুর্থ-খেলনা বাড়ি/ নিম ফুলের মধু ৮.৪
পঞ্চম-রাঙা বউ ৭.৬
ষষ্ঠ-গাঁটছড়া ৭.১
সপ্তম-মিঠাই ৭.০
অষ্টম-বাংলা মিডিয়াম ৬.৯
নবম-মেয়েবেলা ৬.৭
দশম-হরগৌরী পাইলস হোটেল ৬.৬
ডান্স বাংলা ডান্স প্রথম দিন ৭.৬ তে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিদি নাম্বার ওয়ান পর্ব। প্রাপ্ত নম্বর ৬.৪। সুপার সিঙ্গার রয়েছে তৃতীয় স্থানে প্রাপ্ত নম্বর ৪.০।