ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম এক ধ্রুবতারা হলেন মিঠুন চক্রবর্তী। এই অভিনেতা টলিউড থেকে বলিউড সর্বত্র দাপিয়ে বেরিয়েছেন। আর সকলের সামনে এই 'ডিস্কো কিং'কে নিয়ে কয়েকটি মজার ঘটনা আসছে। ঠিক যেমন কিছুদিন আগেই মহাগুরু নিজেই বললেন স্ত্রী যোগিতা বালিকা বেশ সমীহ করে চলেন তিনি। এছাড়া এর আগেও তাঁকে প্রকাশ্যে স্বীকার করতে দেখা গেছে যে তিনি বলছেন বউ তাঁকে লাথি মেরে ঘর থেকে বার করে দেয়।
এখানেই যদিও শেষ নয়। এছাড়াও অভিনেতা তার স্ত্রী সম্পর্কে কিছু বেফাঁস মন্তব্য পেশ করেছেন।তিনি নিজেই জানিয়েছেন বউয়ের হাতে বেধড়ক মার খেতে হয় তাঁকে। প্রসঙ্গত বর্তমানে ডান্স বাংলা ডান্সের মঞ্চে ‘মহাগুরু’র আসনে দেখতে পাওয়া যাচ্ছে মিঠুনকে। এই মঞ্চেই অংকুশের সঙ্গে তাকে বেশ কিছু খুনসুটি মুহূর্তে দেখা যায়।
সম্প্রতি এমনই একটি খুনসুটির ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে।যেখানে দেখা গেল অঙ্কুশ মিঠুনকে দেখিয়ে প্রতিযোগীদের বলছে, ‘ওই যে ওই ব্যক্তিকে দেখছিস, উনি বউয়ের হাতে সারাদিন মার খান’। এই কথার উত্তরে গর্ভের সাথে মিঠুন বলেন, ‘আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে… আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?’ হেসে লুটোপুটি খাচ্ছেন এই কথা শুনে বিচারক শুভশ্রী, শ্রাবন্তী, মৌনী থেকে দর্শক আসনে বসা মানুষজন।
অঙ্কুশ মুচকি হেসে বলেন,‘সৎ মানুষ’। এরপরে মিঠুন দর্শক আসলে বসা আরও এক ব্যক্তিকে দেখিয়ে বলেন, ‘ও দাদা… আপনিও আমার দলে। দুজনেই মার খাই’। এছাড়াও মিঠুন সকল পুরুষ জাতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে বলেন, ‘এটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কষ্ট পাবেন না। সুপাস্টার হওয়ার পরে একবার পাঙ্গা নিয়ে ভুল করেছিলাম…’।
উল্লেখ মিঠুন যখন বলিউড জগতে পা রাখে তখনযোগিতা বালি সেখানকার প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। গীতা বালির ভাইজি যোগিতা বালি। এছাড়াও তাঁর আরো একটি পরিচয় হলো তিনি কিশোর কুমারের প্রাক্তন স্ত্রী। কিন্তু কিশোর কুমারের সাথে তাঁর ডিভোর্স হয় ১৯৭৮ সালে, এর পরের বছরেই মিঠুনের সাথে সাত পাকে বাঁধা পড়েন যোগিতা। চার সন্তান মহাক্ষয় চক্রবর্তী, উষ্মে চক্রবর্তী এবং নামাশী চক্রবর্তী এবং দত্তক কন্যা দিশানিকে নিয়ে ৪৪ বছরের তাঁদের সংসার। তবে এখন তাকে আর ক্যামেরার সামনে দেখা যায় না।