Type Here to Get Search Results !

‘অনুরাগের ছোঁয়া’-র শুটিং শেষে সোনা ও রুপা ব্যস্ত তাদের বাবার সঙ্গে খুনসুটিতে, ভাইরাল হল ছবি!

স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকে টিআরপি এখন আকাশ ছোঁয়া।প্রথমে সূর্য দীপার মিষ্টি প্রেমের গল্প, পরে তাদের মধ্যে আসে মিশকা, সব মিলিয়ে দারুন কাহিনীর এক সমাহার এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকে যে দুই চরিত্র সকলের মুখ ছেয়ে গেছে তাহলে সোনা ও রুপা।

সোনা রূপা সূর্য দীপারই যমজ মেয়ে, তারা দুই বোন এখনো জানে না একথা যে আসলে তারা বোন কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে চলে ঝগড়াঝাঁটি, বোনে বোনে এই ঝগড়া বেশ মিষ্টিও লাগছে দর্শকদের। তবে এবার দুই বোনের খাবার ভাগাভাগি করে খাওয়ার এপিসোড থেকে দর্শকরা আপ্লুত। তবে কেউ যদি পোস্ট করা এক রিলে দেখা গেছে সোনা ও রুপার আর এক ঝামেলা।তবে এই ঝামেলা মিষ্টি ঝামেলা।

ধারাবাহিকের শুটিং শেষে দেবজ্যোতি খেলার মত্ত হয়েছেন সোনা ও রুপার সাথে।সেই খেলা হচ্ছে কে বাবা সূর্যকে সবথেকে বেশি হামি খেতে পারে। এক, দুই, তিন, চার, পাঁচ…কি জানি কত গুলো হামি খেল সোনা রূপা দুই মেয়ে তাদের বাবাকে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানানসই গান চলছে, হামি ছায়াছবির টাইটেল ট্র্যাক। এত মিষ্টি মেয়ের থেকে এতগুলো হামি পেয়ে দিব্যজ্যোতিও দিব্য আছেন। সেই রিল পোস্ট করে ক্যাপশন দিলেন , “হামি, তুমি, তুমি আর আমি”।

অনুরাগীরা বেশ ঈর্ষা করেছেন দেবো যদি পোস্ট করাই রিল দেখে,অনেকে তো আবার মজা করে দিব্যজ্যোতিকেই বাচ্চা বলে বসলেন, লিখলেন “একই ফ্রেমে তিনটে বেবি”। একজন আবার দিব্যজ্যোতির গালের প্রতি চিন্তা করে লিখলেন “গাল দুটো আর থাকল না”।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side