Type Here to Get Search Results !

ক্রিকেটার বয়ফ্রেন্ড এখন অতীত, বর্তমানে এই বিদেশী ছেলেটির সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তিথি বসু!

টেলিভিশনের ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হল তিথি বসু। যদিও তাকে মা ধারাবাহিকের পর সেই ভাবে আর দেখা যায়নি টেলিভিশনে। কিন্তু সেই ধারাবাহিকের জনপ্রিয়তা এখনো চলছে। এরই পাশাপাশি তিথি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ।

সম্প্রতি সংবাদ এর শিরোনামে উঠে এসেছিলেন তিনি দেবায়ুধ পালের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর।তবে তার নিজস্ব সামাজিক মাধ্যম থেকে তার এবং দেবায়ুদের সমস্ত ছবি ভিডিও ডিলিট করেননি এখনো। একটা সময় বাংলার ক্রিকেটার দেবায়ুধের গায়ে ভারতীয় দলের জার্সি দেখতে চেয়েছিলেন তিনি। তাকে বিয়ে করতেও চেয়েছিলেন। কিন্তু বিগত জন্মদিনে পাল্টে গেছে সবকিছু। তবে এখন বিদেশি ছেলের প্রতি মন হয়েছে।

মঙ্গলবার তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনেই নিজের মনের কথা জানিয়ে দিলেন সবাইকে। ইনস্টাগ্রামে একটি রিল(Insta Reel) শেয়ার করেছেন তিনি যেখানে বলছেন, দিল্লির ছেলেরা দিল অর্থাৎ হৃদয় দিচ্ছে না, পাটনার ছেলেরা পটছে না, কানপুরের ছেলেরা কোন কান্ড করছে না, কলকাতার ছেলেরা ফোন তুলছে না, উত্তরপ্রদেশের ছেলেরা উত্তর দিচ্ছে না, মুম্বাইয়ের ছেলেদের মন দিতে নারাজ তাই একমাত্র বিদেশেই নাকি তার সুযোগ রয়েছে।

তিথি ভিডিও টি পুরোটাই মজা করে বানিয়েছে।ভিডিওর শেষে নিজেই হেসে ফেলেছেন তিনি। ভিডিওতে তার পরনে ছিল নীল রঙের ডেনিম প্যান্ট এবং গোলাপি রঙের ক্রপটপ। তবে মুখে মেকআপ না থাকলেও ঠোঁটেছিল লাল রঙের লিপস্টিক।

শেয়ার করে তিনি আবার লিখেছেন ,একেবারে মনের কথা। সঙ্গে জুড়ে দিয়েছেন দুঃখের ইমোজি। শিশু শিল্পী হিসেবে টলিউডের ক্যারিয়ার শুরু করলেও একটা দীর্ঘ সময় পড়াশোনার জন্য নিজেকে রুপোলি দুনিয়া থেকে সরিয়ে রেখেছিলেন তিনি। যদিও এখন আবার চরিত্রে অভিনয় করে পরিচিতি পেতে চাইছেন তিথি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side