Type Here to Get Search Results !

‘স্বামী-বাবার পর এবার সন্তান নিয়ে হবে টানাটানি’, বাংলার সবচেয়ে নির্লজ্জ সিরিয়াল গুড্ডি! দাবি দর্শকদের

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো গুড্ডি। শুরু থেকে এই ধারাবাহিক বেশ টর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে।শিরিন,অনুজ এবং গুড্ডি এই তিনজনের পরকীয়া দেখতে দেখতে যখন দর্শক বিরক্ত হয়ে উঠছেন তখন আবার গল্পের নতুন ভাবে এন্ট্রি নিয়েছে যুধাজিত।

তবে দর্শকরা শেষ পর্যন্ত ঘুড্ডির উপরেই বিরক্ত হয়ে উঠেছে। কারণ সত্যিই তার নিজের চরিত্রের কোন ঠিক নেই। গুড্ডি একবার অনুশকে নিয়ে টানাটানি করছে আবার যুদাজীত কেও নিয়ে করছে। তবে এখন এসব অতীত।গুড্ডি এখন মত্ত অনুজের ছেলেকে নিয়ে। এখন তাকে নিয়ে ব্যস্ত সে। আর গুড্ডি এই দ্বিচারিতা শুরুর থেকেই পছন্দ নয় দর্শকদের।

খুব লেখালেখি হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে।একজন নেটিজেন লিখেছেন,’স্বামী , বাবা নিয়ে টানাটানি এখন অতীত – এইবার হবে সন্তান নিয়ে টানাটানি !
এইবার শিরিনের ছেলেকেও কাবু করতে চাইছে ভিলেন ফুড্ডী । সত্যিই শিরিনের জীবন টাকে তেজপাতা করে দিল আবার তাকেই ভিলেন প্রমাণ করতে চাওয়া লিনা পিসি। পিসির মহান লেখনীতে বেঙ্গলি ইন্ডিয়ান সিরিয়াল এইবার অস্কার বিজয়ী হবে ! সেরা নির্লজ্জ , বেহায়া ,. ছ্যাছড়া , হর্নি নায়িকার আওয়ার্ড এর যোগ্য দাবিদার পরকিয়া সমগ্রের প্রতিষ্ঠাতা পিসির ফুড্ডি’।

এমনকি তার নাম পরিবর্তন করে ফুড্ডি পর্যন্ত করে দেয়া হয়েছে।অর্থাৎ বোঝাই যাচ্ছে যতই ট্রাক পরিবর্তন করা হোক না কেন গুড্ডি এবং এই ধারাবাহিকের গল্প কোনটাই আর দর্শকদের মন জয় করতে পারছে না। শুরুর থেকে পরকীয়া দেখতে দেখতে এতটাই বিরক্ত হয়ে উঠেছেন দর্শক এখন ধারাবাহিক বন্ধের দাবি তুলছেন কেউ কেউ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side