মালদা;তনুজ জৈন;২৮ফেব্রুয়ারী: মঙ্গলবার মাধ্যমিকের চতুর্থ দিনে জীবন বিজ্ঞান পরীক্ষা।যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমেরের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পরিদর্শন করছে এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন আইসি।
বারদুয়ারি খনতা হাই স্কুল, কিরণবালা বালিকা বিদ্যালয়ের সামনে পরীক্ষার প্রাক্কালে সৃষ্টি হয় ব্যাপক যানজট।
সেই সময় নিজে উপস্থিত থেকে এলাকাকে যানজট মুক্ত করেন আইসি দেওদূত গজমের। পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই জন্য সর্বদা প্রস্তুত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি অভিভাবকরা।
