Type Here to Get Search Results !

'এ তো হুবহু সুশান্ত সিং রাজপুত', তাহলে কি তিনি ফিরে এসেছেন! হৃত্বিক রোশনের পাশে তার ছবি দেখে আঁতকে উঠেছে নেটজেনরা

পরনে কালো শার্ট, খোলা বোতামের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে চওড়া ছাতি। চোখের চাহুনি থেকে শুরু করে, মুখের গড়ন সবই বড্ড চেনা। সম্প্রতি হৃতিক রোশনের (Hrithik Roshan) ছবির সেট থেকে যে ফটো ভাইরাল হয়েছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হুলুস্থুল পড়ে গিয়েছে।

বলিউডের (Bollywood) গ্রিক গড হৃতিক রোশনের (Hrithik Roshan) ছবির সেটের এই ভাইরাল ফটোতে যাকে দেখা গিয়েছে, তাকে দেখে নেটিজনরা বলছে, 'এ তো হুবহু সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)'। এ কি সত্যিই সুশান্ত নাকি অন্য কেউ? একঝলক দেখলে কেউ ধরতেই পারবেন না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসেই সবাইকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। তবে প্রিয় অভিনেতাকে কেউই ভুলতে পারেনি। সেইসময় তাঁর রহস্যজনক মৃত্যুকে কেউই মেনে নিতে পারেনি। যদিও কালের নিয়মে সবকিছুই এখন থিতিয়ে গেছে।

আর এবার হৃতিক রোশনের 'বিক্রম বেধা'র সেটে এক সদস্যের ছবি দেখে অনুরাগীদের কাছে মৃত সুশান্ত যেন আবার ফিরে এসেছে। কে এই ব্যক্তি? জানিয়ে দিই, ইনি আসলে হৃতিকের বডি ডাবল। তার নাম হল, মনসুর আলি খান (Mansoor Ali Khan)। তিনি আসলে একজন স্টান্টম্যান। হৃতিকের সমস্ত অ্যাকশন সিকোয়েন্সে তিনিই অভিনয় করে থাকেন।

এই ছবির তালিকায় রয়েছে, 'যোধা আকবর', 'ওয়ার', 'ধুম' -এর মতো সিনেমগুলি। আর সেই মনসুর আলিকে দেখেই চমকে উঠেছে নেট জনতা। গত ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিনে এই ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন মনসুর। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side