Type Here to Get Search Results !

বাংলাদেশের মেহেরপুরে গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব


বাংলাদেশ,মাহবুব হাসান টুটুল ও আল আমীন:- 
বাংলাদেশের মেহেরপুর র‌্যাব ক্যাম্পের একটি দল মোঃ ছাকেম আলী(২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে। 

রোববার সকালে আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ ছাকেম আলী গাংনীর আড়পাড়া গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে।


র‌্যাব জানায়,সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম)এর নির্দেশনায় সিপিসি-মেহেরপুরের ক্যাম্পের একটি দল

গোপন সাংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া বাজারের পুলিশ শপিং কমপ্লেক্সের পাশে অভিযান চালিয়ে মোঃ ছাকেম আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।এ সময় তার নিকট থেকে ৯৬০ গ্রাম গাঁজা, ৬'শ টাকা ও মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি স্যামসাং এ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।


র‌্যাব আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক ব্যবসায়ী মোঃ ছাকেম আলী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল।

গ্রেফতার মোঃ ছাকেম আলীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side