রায়গঞ্জ,আপনার নিউজ; শুভম সরকার:- দশচাকা লড়ি সোজা ঢুকে গেল এক বাড়িতে। ঘটনায় একই পরিবারের এক শিশু সহ ৪ জন জখম হওয়ায় মঙ্গলবার ইটাহার থানার জয়হাট অঞ্চলের বৈদড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে জয়হাটের দিক থেকে চেকপোষ্ট হয়ে মালদার উদ্দেশ্যে একটি পাথর বোঝাই লরি পাথর খালি করে যাচ্ছিল। সেসময় বৈদড়া এলাকায় গ্রামীণ সড়কের ধারে থাকা কুরবান আলী নামে এক স্থানীয় বাসিন্দার মুদিখানা দোকান সহ বাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে লড়িটি বাড়িতে ঢুকে পরে।
সেসময় দোকানে ছিলেন বালকে মার্ডি নামে এক মহিলা এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে ছিলেন। দশচাকা লড়ি বাড়িতে ঢুকে যাওয়ায় লরির ধাক্কায় গুরুতর জখম হয় বালকে মার্ডি সহ তার পরিবারের তিন সদস্য।
স্থানীয় বাসিন্দারা ইটাহার থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক লড়িটিকে আটক করে। পাশাপাশি গুরুতর জখম চারজনকে ইটাহার গ্রামীণ হাসপাতালে পাঠায়।
জখমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদের রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার জেরে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতির মুখে ওই পরিবার। ঘাতক লড়ির চালকের খোঁজে তল্লাশী শুরু করেছে ইটাহার থানার পুলিশ।
