রায়গঞ্জ,আপনার নিউজ; শুভম সরকার : নিজের বাড়িতেই এক নাবালিকার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতীর ঘটনায় উত্তর দিনাজপুরের করনদিঘি থানার রাঘোপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। করনদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে।
মৃত নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগ ১৪ বছর বয়সী সায়নারা খাতুন নিজের বাড়িতেই দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।
পরে দরজা ভেঙে মেয়ের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় নাবালিকার পরিবার। তবে নাবালিকার আত্মঘাতী হওয়ার কোনও কারন কেউ জানাতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘি থানার পুলিশ।
