বয়সটা দেখলে মনে হয় যেন দিন দিন পিছনের দিকে এগোচ্ছে। দেখতে দেখতে অভিনেত্রী উষসী চক্রবর্তী ৩৫ এ পা দিলেন কিন্তু এতোটুকুও দেখে বোঝার উপায় নেই। নিজের জন্মদিনে নিজেকে উইশ করলেন তেমনটাই জানালেন অভিনেত্রী।
১৭ই ফেব্রুয়ারি তার জন্মদিন। তিনি তার জন্মদিন বেশ ধুমধাম করে পালন করছেন।যতই ১৭ তারিখ হোক না কেন ১৬ তারিখ মাঝরা থেকেই পার্টি শুরু করে দিয়েছেন উষসী। আর তার অনুষ্ঠানে হাজির ছিলেন বিনোদন জগতের ঘনিষ্ঠ বন্ধুরা। এদিনের পার্টিতে ডিজাইনের অভিষেক রায় এবং সোনালী চৌধুরী কেউ দেখা গিয়েছে।
অন্যদিকে জুন আন্টি শুক্রবার সকালে একটি নীল রঙের টপ এবং স্কার্টে ধরা দিয়েছেন। তাকে তার ছাদে একটি টেবিলের সামনে কেক নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। তার ঠোঁটের কোনায় লেগে রয়েছে হাসি।ছাই রংয়ের বাহারি কেক আলাদাভাবে নজর কেড়েছে। নিজের জন্মদিনে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে লিখেছেন,’ শুভ জন্মদিন আমার সবথেকে পছন্দের মানুষ’! এটা তো ঠিকই, নিজের কাছে নিজেই তো সব থেকে পছন্দের হতে পারা যায়।
অভিনেত্রী ইনস্টাগ্রাম একাউন্টে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের। সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন,জন্মদিনের অনেক শুভেচ্ছা পেয়েছি। সোনালী একটা দারুন শাড়ি দিয়েছে। অনেক বই কাপ গাছ পেয়েছি’। এরপরে যখন তাকে প্রশ্ন করা হয় তার বয়স নিয়ে। তিনি বলেন,’ ৩৫ এর পর আমার বয়স কমতির দিকে। আমি মনে করি মনের বয়স না বাড়লেই হল’।
তবে অভিনেত্রী মাঝরাতে তার জন্মদিনের বেশি এলাহি খাবারের আয়োজন করেছিলেন।জন্মদিনের পার্টির মেনুতে ছিল হার্ব রাইস, চিকেন, বারবিকিউ ফিশ। মাঝরাতেও কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী।