টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ও প্রিয় মানুষটিকে হারালেন। সোশ্যাল মিডিয়াতে মায়ের সঙ্গে এক ছবি পোস্ট করেছেন তিনি।নিজের ইন্সটাগ্রামের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘মা আজ সকাল ৯.৩০ চলে গেলেন। অখন্ড শাসন দন্ড ত্রস্ত হলো তার…. মার আত্মার শান্তি হোক। যারা পরিচিত সবার নম্বর আমার কাছে নেই তাদের সকলকে এই পোস্টটির মাধ্যমে জানালাম।’
দীর্ঘদিন ধরেই অপরাজিতার মা অসুস্থ ছিলেন। তিনি বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন।যার কারণে এবার জন্মদিনটাও ধুমধাম করে পালন করা হয়নি। বরাবরই নিজের জন্মদিনের দিন অভিনেত্রী তার বন্ধু-বান্ধবের সঙ্গে কাটান। তবে এই বছর ২২শে ফেব্রুয়ারি নিজের জন্মদিনের দিন কলকাতা থেকে ছুটে গিয়েছিলেন নিজের জন্মস্থান হাওড়ায়। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, ‘প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে।
ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছিল ছাদেই। তবে এবারে পার্টির আয়োজন করা হয়নি কারণ তিনি মায়ের কাছে গিয়েছিলেন তার মা শয্যাশায়ী ছিলেন বলে।সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার এই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘ওঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান তোমায় এই শোক সামলে ওঠার শক্তি দিক।’ আরেকজন লিখেছেন, ‘দিদি মনে বল রাখো। জানি এর কোনও স্বান্তনা হয় না। তোমার মায়ের আত্মার শান্তি কামনা করছি।’
শেষবার আমরা অভিনেত্রীকে দেখেছিলাম জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে, লক্ষ্মী কাকিমার চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন অপরাজিতা। বরাবরই তিনি সকলের প্রিয় অভিনেত্রী। ৮ থেকে ৮০ অপরাজিতা কে সকলেই ভালোবাসেন।