আজকাল সোশ্যাল মিডিয়ায় (Social media) অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি খুব ভাইরাল হচ্ছে এবং অনেকেই রয়েছেন যারা এর সমাধান করতে বেশ পছন্দ করেন। তবে বেশিরভাগ মানুষই ব্যর্থ (failed) হন এবং তারা উত্তর খোঁজার জন্য উতলা হয়ে ওঠেন। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে, যেখানে তিনটি ভুল রয়েছে।
উপরে শেয়ার করা ছবিতে একটি ঘরের মধ্যে তিনজন বসে রয়েছে। সম্ভবত অতিথি (guest) দুজন ওই বৃদ্ধ মানুষটির বাড়িতে এসেছে। ঘরের মধ্যে একটি কুকুরও রয়েছে। ঘরের দেওয়ালে একটি ঘড়ি ও ক্যালেন্ডার (Calendar) ঝুলছে। তবে এরই মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে, কোথায় ভুলগুলি রয়েছে।
তবে এই জাতীয় ছবির সমাধানের মাধ্যমে আইকিউ লেভেল জানার একটি ভালো উপায়। অনেকেই রয়েছেন যারা দীর্ঘক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকার পরেও ব্যর্থ হন। অন্যদিকে আবার কিছু মানুষ আছেন যারা দ্রুত ছবির সমাধান করেন বা অভ্যাস করে ফেলেছেন। নিঃসন্দেহে তাদের জিনিয়াস বা বুদ্ধিমান বলা যায়।
আসলে এ ধরনের ছবিগুলি আমাদের চোখের সাথে প্রতারণা করে। এর মধ্যে এমন কিছু লুকিয়ে থাকে যা আপনার ভাবনার চেয়েও অনেক সূক্ষ্ম। তবে ছবিটি মনোযোগ সহকারে দেখলেই উত্তর খুঁজে পেতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধার সমাধানের মাধ্যমে আপনি একজন ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন আরও বেশি স্মার্ট হবেন। তবে আপনিও যদি এখনও ছবির মধ্যে লুকিয়ে থাকা ভুলগুলি শনাক্ত করতে ব্যর্থ হন তাহলে চিন্তা করার কিছু নেই আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।
ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। জানলার বাইরের দিকটা দিনের বেলা, কিন্তু ভিতরে হ্যারিকেন জ্বলছে। দ্বিতীয় ভুলটা হলো বৃদ্ধ মানুষটির বাঁ হাতের বুড়ো আঙ্গুলটি নেই এবং ছবির শেষ ও তৃতীয় ভুলটি হল শাড়ি পরে যিনি বসে আছেন, তিনি কোন মহিলা নন। তার গোঁফ রয়েছে, তিনি একজন পুরুষ।