Type Here to Get Search Results !

জনসংখ্যায় চীনকে টপকে গেলো ভারত!



সুশোভন সিংহঃ-বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হিসেবে চীনকে হয়তো ইতিমধ্যেই টপকে গিয়েছে ভারত। 

জনসংখ্যা বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থার
অনুমানের উপর ভিত্তি করে এমনই জানাল সংবাদমাধ্যম ব্লুমবার্গ। 

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যা নিয়ে একটি হিসেব পেশ করেছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। 

সেখানে দেখা গিয়েছে, ২০২২ সালের শেষে
ভারতের জনসংখ্যা ছিল ১৪১ কোটি
৭০লক্ষ। অন্যদিকে চীনের জনসংখ্যা ছিল ১৪১ কোটি ২০লক্ষ। অর্থাৎ ভারতের থেকে ৫০ লক্ষ কম। 

সংশ্লিষ্ট সংস্থার দাবি, বর্তমানে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। কিন্তু জনসংখ্যা এখনই কমবে না। তা ২০৫০ পর্যন্ত ক্রমশ বাড়তে থাকবে।

 রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তথ্য বলছে, ২০২২ থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্বে মোট জনসংখ্যা বৃদ্ধির অধিকাংশই হবে ভারত, পাকিস্তান সহ মোট আটটিদেশে।
 
উল্লেখ্য, প্রায় ৬০ বছর পর জনসংখ্যা কমার ইঙ্গিত দিয়েছে বেজিং।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side