Type Here to Get Search Results !

বংশীহাড়ি "দিদির দূতে" জেলা পরিষদের সভাপতি লিপিকা রায়


বুনিয়াদপুর,ধ্রুবজ্যোতি মহন্তঃ- বংশীহারী ব্লকের মহা বাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দিদির দূত হিসাবে মানুষের সঙ্গে কথা বলতে যান জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, এছাড়াও উপস্থিত ছিল বংশীহারী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার সহ-সভাপতি গনেশ প্রসাদ সহ প্রচুর তৃণমূল কর্মীরা। 

জেলায় জেলায় শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। এই কর্মসূচিকে সফল করতে সমস্ত রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক এলাকায় এগিয়ে আসে তৃণমূল কর্মীরা। 

মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের দিলকন্ঠী,রূপাহাটা, বলিপুকুর, বিশ্বনাথপুর ডোবা ,সমাসপুর সহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দিদির দুত হিসাবে নেমে পড়ে সরকারি পদস্থ কর্মকর্তারা। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের বিভিন্ন অভিযোগের কথা শোনেন। 

পাশাপাশি সমাসপুর এলাকায় সভাধিপতি লিপিকা রায় যাওয়ার পরে গ্রামবাসীরা আবাস যোজনা নিয়ে কথা বলেন এবং সেই সঙ্গে ১০০ দিনের কাজ করলেও তার টাকা পাচ্ছে না সেই সমস্ত বিষয় নিয়ে গ্রামবাসীরা চেপে ধরেন। লিপিকা রায় সহ একাধিক তৃণমূল কর্মীরা গ্রামবাসীদের সাথে কথাবার্তা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। 

এছাড়াও সভাধিপতি লিপিকা রায় সহ বংশের ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি কে  গ্রামবাসীরা কাছে পাওয়ায় গ্রামবাসীরা বিভিন্ন অভিযোগ করে।

 মূলত দুর্গাপূজার সময় মমতা ব্যানার্জি বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান কে সরকারি অনুদান দিলেও রুপাহাটা এলাকার কোন ক্লাবকে অনুদান দেওয়া হয় না। সেই সমস্ত বিষয় নিয়েও ক্লাবের কর্মকর্তারা কথা বলেন এবং মমতা ব্যানার্জির কাছে আবেদন করেন তাদের মাধ্যমে।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side