Type Here to Get Search Results !

তৃণা সাহার জন্য প্রশংসা এলো বলিউড থেকে! তৃণার রিলে রীতেশর কমেন্ট, বলিউড জার্নি কি এবার সময়ের অপেক্ষা?

টলিউডের অন্যতম অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এখন তার খ্যাতির সপ্তমে রয়েছেন। কিছুদিন আগেই তার জনপ্রিয় ধারাবাহিক 'খড়কুটো' শেষ হয়েছে। সেখানে তিনি গুনগুনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন। তবে তার অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার নেই।

তিনি এর আগে যে কটি ধারাবাহিকে (Serial Actress) কাজ করেছেন প্রত্যেকটি ছিল হিট। পাশাপাশি তাকে বড় পর্দা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা যাচ্ছে। কিন্তু এখন যে তিনি টলিউডে আটকে রয়েছেন এমনটা নয়। তার আনাগোনা বেড়েছে বলিউডেও (Bollywood)। এখন বলিউডের অনেক তারকাই তার মুখ চেনেন।

তৃনাকে এখন বড় বড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে এক ফ্রেমে মাঝেমধ্যে দেখা যায়। কিন্তু তার সঙ্গে যা ঘটলো তা সত্যিই তার সমবয়সী তারকাদের মনে ঈর্ষা যোগাতে যথেষ্ট। তার পরিচিতি এতটাই বেড়ে গিয়েছে যে বলিউডের জনপ্রিয় তারকা রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) পর্যন্ত তাকে প্রশংসা করছেন। কে বলতে পারে হয়তো এটাই তার 'টিকিট টু বলিউডের' শুরু।

তৃণার সঙ্গে যে কান্ডটা ঘটেছে সেটা সে নিজেও বিশ্বাস করতে পারছে না। এমনিতে সোশ্যাল মিডিয়াতে তিনি বেশ সক্রিয়। মাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন রিল ভিডিও বানাতে। এবার তেমনই এক ভিডিওতে প্রশংসা করলেন বলিউড তারকা রিতেশ দেশমুখ। যা দেখে অভিনেত্রী নিজেও খুশিতে আত্মহারা।

ছোট পর্দার গুনগুনকে কিছুদিন আগেই মুম্বাইতেই যেতে হয়েছিল। তিনি সেই ছবি নিজেই শেয়ার করেছিলেন। গঙ্গুবাই কাথিয়াবাড়ী খ্যাত শান্তনু মাহেশ্বরীর (Shantanu Maheswari) সঙ্গে একটি কন্টেন্ট এবং বিজ্ঞাপনের জন্য তিনি কাজ করছেন। সেই সূত্রে, তৃনা শান্তনুর সঙ্গে একটি রিল ভিডিও বানিয়েছেন। আর সেটাই নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছে। তারপরেই ঘটেছে এই অবিশ্বাস্য চমক।

ভিডিও শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই সেখানে তারকা রিতেশ দেশমুখ লিখেছেন, 'অপূর্ব'। স্বাভাবিকভাবে অভিনেতার থেকে এরকম কমেন্ট পেয়ে খুব খুশি অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তৃনা উত্তরে জানিয়েছেন, 'এটা আমার দিনটা বানিয়ে দিল। অনেক ধন্যবাদ'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side