মালদা,তনুজ জৈনঃ- তদন্ত করতে এসে এবার মহিষের তাড়া খেলো কেন্দ্রীয় প্রতিনিধি দল।
তাড়া খেয়ে দৌড় প্রতিনিধি দলের সদস্যদের। যদিও উপস্থিত পুলিশ প্রশাসনের তৎপরতায় বিপদের হাত থেকে রক্ষা পান প্রতিনিধিরা। হতাহতের কোন খবর নেই।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি নিয়ে অভিযোগের ভিত্তিতে রাজ্যে এসেছে কেন্দ্রের প্রতিনিধি দল। বিভিন্ন জেলায় জেলায় চলছে তদন্ত।
বৃহস্পতিবার ভালুকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভালুকা বাজার এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে স্থানীয় বাসিন্দাদের গৃহপালিত মহিষ তাড়া করে প্রতিনিধি দলকে।
একদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দল বিভিন্ন এলাকায় যেতেই মানুষ ক্ষোভ প্রকাশ করছে। কিন্তু এবার মহিষের তাড়া। যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য।
