দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে রাজ্য সরকারের উদ্যোগে গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ‘যুব সাথী’ প্রকল্প। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে এই প্রকল্পকে ঘিরে কুশমন্ডি ব্লকে দেখা দিয়েছে ক্ষোভ। বৃহস্পতিবার কুশমন্ডি ব্লক অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন একাধিক বেকার যুবক-যুবতী। তাঁদের অভিযোগ, মোবাইলে এসএমএস আসার পরও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে ‘যুব সাথী’র টাকা ঢোকেনি।
বিক্ষোভরত এক যুবক জানান, “আমাদের পরে আবেদন করেও অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন। অথচ আমাদের নামে এসএমএস আসলেও এখনও টাকা জমা পড়েনি। তাই আমরা সমস্যার সমাধান চাই।”
এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন কুশমন্ডি ব্লকের বিডিও ডঃ নয়না দে। তিনি তাঁদের আশ্বাস দেন যে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, দ্রুত টাকা পাওয়ার দাবিতে বেকার যুবকদের মধ্যে এখনও ক্ষোভ বজায়


