Type Here to Get Search Results !


 

রানিগঞ্জের ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের ‘১০ লক্ষ টাকা, ২টি ঘর’ এর আশ্বাস মমতার

 


বিধানসভা ভোটে প্রার্থীর প্রচারে উত্তর থেকে দক্ষিণে প্রচারে ব্যস্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শনিবার মুখ্যমন্ত্রীর তিনটি জনসভা রয়েছে। তাঁর প্রথম সভা রানিগঞ্জে। এর পর রঘুনাথপুর এবং কাশীপুর বিধানসভা এলাকায় পর পর দু’টি জনসভায় বক্তৃতা করবেন তিনি। তিনটি ক্ষেত্রেই তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোটের বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। 


এদিন রানিগঞ্জে ভোটপ্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রানিগঞ্জ ধসপ্রবণ এলাকা। তার ফলে বিপদের আশঙ্কা থেকেই যায়। সেই বিষয়ে শনিবার রানিগঞ্জে ভোটপ্রচারে গিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিদায়ী মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ওই এলাকা থেকে সরে আসলে ১০ লক্ষ টাকা এবং ২টি ঘর দেওয়া হবে। 


মমতা বলেন, ‘‘২০০০ ফ্ল্যাট করেছি। আরও ৪০০০ করব। মানুষের জীবন দামি। একটা নয়, ২টি ফ্ল্যাট দেবে। শিফিটিংয়ের খরচ দেবে। ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে। আপনারা ভাবুন নতুন করে। যদি ধস নামে, হাজার হাজার মানুষ ধসের নীচে চলে যাবেন, আমরা চাই না। আমি জোর করছি না, আবেদন করছি।’’


এর পাশাপাশি রাজ্যের আমলা থেকে অন্যান্য পদাধিকারীদের বদলির বিষয় সরব হন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘‘বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন রয়েছে, বিজেপির ভ্যানিশ ওয়াশিং মেশিন, তারা মানুষের উপর অত্যাচার করার জন্য, যারা এলাকা চিনত, সে রকম ৫০ থেকে ১০০ অফিসারকে কেরল, তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে। যাতে বিজেপির বেনামী টাকা ঢুকতে পারে। মাদক ঢুকতে পারে। গুন্ডা ঢুকতে পারে। বুলডোজ়ার ঢুকতে পারে। দাঙ্গা করতে পারে। ’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side