Type Here to Get Search Results !


 

প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কালিয়াগঞ্জে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী, কর্মসূচিতে ৩৫টি পরিবার যোগদান একাধিক দল থেকে


 

২০২৬ শের বিধানসভার ভোট ঘোষণার পড় থেকেই প্রতিটি রাজনৈতিক দল জোর কদমে ভোট প্রচার শুরু করে দিয়েছে গ্রাম থেকে শহর। কালিয়াগঞ্জে শনিবার সারাদিন ধরেই আকাশের মূখ ভাড়ি। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হওয়ায় সমস্যায় পড়েছে রাজনৈতিক দল গুলি ভোট প্রচারে।প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমাবর্তি অনন্তপুর অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর এলাকায় অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম সরকার নেতৃত্বে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি নির্বাচনী সভা ও যোগদান সভার আয়োজন করা হয়।



ইতিমধ্যেই কালিয়াগঞ্জ-এ জমে উঠেছে বিধানসভা ভোটের লড়াই। তৃণমূল প্রার্থী করেছে দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব ও ভূমিপুত্র নিতাই বৈশ্যকে অন্যদিকে পদ্ম শিবিরের প্রার্থী উৎপল মহারাজ। এক সময়কার প্রিয় দাস মুন্সীর গড় কালিয়াগঞ্জ এখন ঝুঁকে পদ্মের দিকে। গত বিধানসভা এবং লোকসভায় এ কেন্দ্রে ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে বিজেপি। তবে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঘাসফুল শিবিরের প্রার্থী। 


শনিবার তৃণমূলের কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার,জেলা আই এন টি টি ইউ সি সভাপতি রামদেব সাহানী, ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় বর্মণ সহ অন্যান্যরা।কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন তা উপস্থিত তৃণমূল নেতৃত্বরা তুলে ধরেন। এদিন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৫ টি পরিবার ও ৫৬ জন যুবক যোগদান করে।এই যোগদানের ফলে বিধানসভা নির্বাচনে শক্তি বৃদ্ধি হল বলে জানান তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্য



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side