অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার । তিনি তাঁর বক্তব্যে রাজবংশী রামায়ণ গানের ঐতিহ্য, লোকসংস্কৃতির গুরুত্ব এবং আগামী প্রজন্মের কাছে এই সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী,জেলা সাধারণ সম্পাদক তাপস চন্দ্র রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের বক্তব্যেও উঠে আসে রাজবংশী সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারের বার্তা।
উৎসব উপলক্ষে রামায়ণগান, ভক্তিমূলক সঙ্গীত ও বিভিন্ন লোকজ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক রাজবংশী রামায়ণ উৎসব এক মিলনমেলায় পরিণত হয়।


